সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ছাওয়ালপীর মাজারের মালিকানা নিয়ে নিম্ন আদালতের রায় স্থগিত করেছে উচ্চ আদালত

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদ নগর শাহ সৈয়দ হাসান উল্লা (রহঃ) ওরফে সৈয়দ নাসির (রহঃ) প্রকাশ ছাওয়ালপীর বা জিন্দা শিশু পীর মাজার শরিফের ভূমি দীর্ঘ ১৮ বছর পর মৌরশী মালিকানা বাদীপক্ষে আদালত হতে রায় ডিগ্রি হয়েছে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে একটি মহল ওই জমি দখলে তৎপর হয়ে উঠেছে। আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা চরনুর আহমদ মৌজার ১৫৭ জেএল নং এর সাবেক এস এ রেকর্ডকৃত ৭৯৫ দাগের ও বর্তমান আর এস ৬৭৩ দাগের ৫৭০৫৪/১নং তালুকের ৪০ শতাংশ জমিদারী মুরশী মালিকানা বাদীপক্ষের পারিবারিক করব স্থান ও ছাওয়ালপীর মাজার শরীফ। সাবেক ও বর্তমান মালিকানা এস এ রেকর্ডকৃত ভূমি কর দিয়ে আসছে। এছাড়া সাবেক এস.এ রেকর্ড ও বর্তমান এস.এ রেকর্ড পর্চা এবং দাখিলা কোনো খাজনা কর রশিদ না দেওয়ায় আদালতের সিনিয়র জজ মোহাম্মদ শহিদুল আমিন গত ১০ মার্চ বাদী পক্ষ ছাওয়ালপীর মাজার শরিফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ হামদু মিয়া (৭৫) গংদের পক্ষে রায় ডিগ্রি দেন। বিবাদী পক্ষের বর্তমান খাদেম শাকিল ভান্ডারীর পক্ষে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে নিম্ন আদালতের রায় স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে উভয়পক্ষের মাঝে মাজার নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com