বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বাহুবলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ডিসি ॥ তিন শতাধিক বন্যার্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সার্বিক বন্যা পরিস্থিতি এলাকা পরিদর্শন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাপুর আশ্রয়ণ প্রকল্প ও অমৃতা গ্রামের পানি বন্দী পরিবারগুলোর খোঁজ খবর নেন। এ সময় তিনি প্রায় ৩ শতাধিক পানি বন্দী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক সবিনয় দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com