বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফিলিস্তিনিদের উপর হামলার প্র্রতিবাদে খেলাফত মজলিসের সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে ইসরাইলের ইয়াহুদি কর্তৃক নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন, জেলা অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, মোঃ আব্দুল হাকিম, মোঃ আবুল কাশেম প্রমুখ। বক্তাগণ বলেন-এ মাস হল কুরআন নাজিলের মাস। পবিত্র মাস এ মাসকে কলুষিত করার জন্য ইয়াহুদিরা আদাজল খেয়ে লেগেছে। নিরীহ ফিলিস্তিনী মুসলিম নর-নারী-শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলের উপর নির্বিচারে হত্যা যজ্ঞ চালিয়েছে। দেড় শতকোটি মুসলিম অসহায়ের ন্যায় তাকিয়ে আছে। এ হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com