সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে রিচি ইউনিয়ন। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ৪-০ গোলে তারা লোকরা ইউনিয়নকে পরাজিত করে। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। খেলায় বিজয়ী দলের কালন দুই গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছে। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। খেলোয়াড়দের সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করেন রিচি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com