সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আজমিরীগঞ্জে সোয়াবিন তেল উদাও ॥ কোয়ালিটি অধিক দাম

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ দেশে সোয়াবিন তেলের তীব্র সংকটের কারনে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারেও এর ছোয়া লেগেছে। দোকানে সোয়াবিন তেল পাচ্ছে না সাধারণ মানুষ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের কয়েকজন পাইকারী ব্যবসায়ী তেলের দাম বেড়ে যাওয়ার আশাংকায় তেল মজুদ করতে থাকেন। উপজেলার আজমিরীগঞ্জ সদর, কাকাইলছেও, শিবপাশা, পাহাড়পুর ও জলসুখাসহ বিভিন্ন বাজারে বোতল জাত ও খোলা সোয়াবিন তেল কিনতে পাচ্ছে না ক্রেতারা। কোন কোন দোকানে খোলা সোয়াবিন, ঢালডা, কোয়ালিটি তেল পাওয়া গেলেও অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে।
সোহাগ মিয়া নামে এক ক্রেতা জানান, তেলের জন্য কয়েকটি দোকান ঘুরে হরিপদ রায় নামে এক ব্যক্তির দোকান খোলা সোয়াবিন ২১৫ টাকা লিটার দরে কিনে এনেছি। বোতলজাত তেল কোন দোকানে নেই। কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, বাজারে পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে আমরা তেল কিনে বিক্রি করে থাকি। উনারা ঈদের আগ থেকে তেল নেই বলে আসছেন। কিন্তু তাদের গুদামে সকল ধরনের ভোজ্য তেল এখনও কম বেশি আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com