বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুল ছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগ জয়নাল মিয়া (১৮) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। গত (৬ মে) শুক্রবার দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ঠাকুরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রাতেই কিশোরীর মা থানায় অভিযোগ দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক জয়নাল মিয়া ওই গ্রামের মধু মিয়ার ছেলে। সে নোয়াপাড়ায় সায়হাম কটন মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের একই বাড়ির নুরুল আমিনের মেয়ে (১৩) এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। গত শুক্রবার দুপুরে খেলার জন্য তার বান্ধবী রূপালীকে ডাকতে যায় পাশের ঘরে। বান্ধবীকে না পেয়ে ফেরার সময় ডাক দেয় ঘরের ভেতরে থাকা জয়নাল। এ সময় পানি আনার জন্য জয়নাল জগ বাড়িয়ে দেয়। টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে জয়নাল ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর মুখ চেপে চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে ধর্ষণ করে। ২ থেকে ৩ ঘন্টা পর জ্ঞান ফিরে আসলে বিষয়টি মাকে খুলে বলে ভিক্টিম। পরে মা অভিযুক্তদের পরিবারকে জানালে বিষয়টি কাউকে না বলার জন্য চাপ দেয় অভিযুক্তের পরিবার। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভিক্টিমকে মেডিকেল পরিার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com