সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে তথ্য আপার বিশেষ উঠান বৈঠকে অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বার্হী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন তথ্য আপা কর্মকর্তা নুপুর রানী মোহন্ত। তথ্য আপা সহকারী নাঈমা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নমীর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদ্বীপ কুমার দেব, নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, তথ্য আপার মাধ্যমে মানুষ এখন ঘরে বসে তথ্য পাচ্ছে, এছাড়া তথ্য আপার মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষজন তাদের বিভিন্ন ধরনের সরকারী সহায়তার তথ্য জানতে পারছে, এতে করে তারা উপকৃত হচ্ছে, তথ্য আপার মাধ্যমে হাওর পাড়ের অনেক মহিলা তাদের স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন পরামর্শের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। সরকারের মহৎ এ কাজটিকে সকলের সহযোগিতায় এগিয়ে নিতে হবে, তথ্য আপা টীম যে পরামর্শগুলো প্রদান করে সেগুলোকে লালন করে জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবানও জানান তিনি। উক্ত উঠান বৈঠকে স্কুল, কলেজসহ বিভিন্ন শ্রেণী পেশার মহিলাগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com