শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আজ বিশিষ্ট সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের ২০তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। তিনি ২০০২ সালের এই দিনে শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন।
সমাজসেবিকা মঞ্জিলা বেগমের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ মাহফিল, তাবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজ। পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন মরহুমার জেষ্ঠ্য পুত্র, হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ। উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com