শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে মাদ্রাসার ছাত্রকে মারপিটে আহত করেছে প্রতিপক্ষ। আহত এমাজ উদ্দিন চৌধুরী শুভ (১৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে গাঙ্গাইল শাহ আউলিয়া মাজারের পশ্চিম পার্শ্বে বাঁশ ঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও পার্শ্ববর্তী আব্দুল গফুরের ছেলে শহীদ মিয়ার মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। জসীম উদ্দিনের ছেলে এমাজ উদ্দিন চৌধুরী শুভ সিলেট শাহজালাল দারুছূন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। রমজানের ছুটিতে বাড়িতে এসে দেওগাও গ্রামের মুরাদ মাষ্টারের নিকট প্রাইভেট পড়ে সে। মঙ্গলবার বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের আব্দুর রশিদের ছেলে নাসির মিয়া (৩৮), নাছির মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০), আব্দুস শহীদের ছেলে মাসুম মিয়া (২৮) সহ কয়েকজন মিলে তাকে মারপিট করে। তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আহত শুভ জানায়, তাকে প্রথমে অপহরণ করার চেষ্টা চালায়। না পেরে মারপিট শুরু করে। এতে সে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com