শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উপদেষ্ঠা মোজাহিদ আনসারীর মাতার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উপদেষ্ঠা বিশিষ্ট সাংবাদিক কমিউনিটি লিডার মোঃ মোজাহিদ আনসারীর মাতা মোছাঃ রহিমা সিদ্দিকী আনসারী (কুঞ্জন) বাধ্যক জনিত কারণে গতকাল শুক্রবার ভোরে হবিগঞ্জ শহরের ইনাতাবাদস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি, নাতনিসহ দেশে বিদেশে অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার ১ম জানাজার নামাজ সকাল ১১টায় ইনাতাবাদস্থ বাস ভবনে সামনে অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফি, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। পরে মরহুমার ২য় জানাজার নামাজ বাদ জুম্মা নিজ গ্রাম আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা হাজী খালেদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মরহুমার বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমাদ উদ্দিন আনসারী, ২য় ছেলে মোঃ মোজাহিদ আনসারী, ৩য় ছেলে মাহতাব উদ্দিন আনসারী কানাডা প্রবাসী মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য মরহুমার স্বামী সাবেক সেনা কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবক মরহুম শামছুদ্দিন আহমেদ আনসারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com