সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণ ঢাকা থেকে আরেক ধর্ষক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় গার্মেন্টস শ্রমিক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দিদার মিয়া ওরফে দিদারুল হোসেন (২২) নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সকল আসামিকেই গ্রেফতার করা হলো। সে মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল তাকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে।
এর আগে গত ২০ জানুয়ারি হবিগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার শাহপুর থেকে শিবুকে আটক করে। শিবু ওই উপজেলার ইটাখোলা গ্রামের সংকর রক্ষিতের ছেলে। র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি রাতে নোয়াপাড়া সায়হাম নিট কম্পোজিটে কর্মরত এক পোশাক শ্রমিক নারী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ইটাখোলায়। পথে ৪ যুবক তাকে ধরে নিয়ে পাশের জমিতে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হলে পুলিশ শাকিল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ১৭ জানুয়ারি বাদশা মিয়া নামের আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com