সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

কোভিড-১৯ সংক্রমন রোধে জেলা ব্যাপী হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ এর সংক্রমন রোধে সামাজিক দায়িত্ব পালনে জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে জেলাব্যাপী মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট। হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে দেশে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সংক্রমন রোধে অতি প্রয়োজনীয় কোভিড-১৯ সচেতনতামূলক বার্তা জনগনের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যেই এই মাইকিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশ, করোনা সংক্রমন রোধে শহররে বিভিন্ন পয়ন্েেট পথচারী, বিভিন্ন মসজদিরে ইমাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। গতকাল ৩১ জানুয়ারি ২০২২ সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় হবগিঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম। এসময় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ, যুব প্রধান আশীষ কুমার কুরিসহ যুব ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌর মেয়র ও হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সুযোগ্য সেক্রেটারি আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সংক্রমন রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের পাশাপাশি ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকরা সরকারের টিকা কার্যক্রমকে সফল করতে টিকা কেন্দ্র গুলিতে নিয়মিতভাবে দায়িত্ব পালন করে চলেছে। তিনি বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব উদ্যোগে করোনাকালিন এই সময়ে জেলার অতিদরিদ্র, পথচারী ও নি¤œ আয়ের জনগনের মাঝে ৪৬ দিনব্যাপী প্রতিদিন ৫০০ পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করাসহ টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী ও সাধারন জনগনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার) কার্যক্রম চলমান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com