বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের শ্রীকুটায় ট্রাক্টর টেম্পু সংঘর্ষ ॥ আহত ৮

  • আপডেট টাইম শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটের শ্রীকুটায় ট্রাক্টর-ট্যাম্পুর সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। শুক্রবার (২৮) বিকেল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের পাশে নিউ অনিক ব্রিকসের সামনে ইটবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে টেম্পোতে থাকা ৮ জন যাত্রী আহত হন। আহতরা হলেন-চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের হায়দার আলীর স্ত্রী আব্দুন্নেছা (৬০), ছেলে নাছির উদ্দিন (১৮), কৃষ্ণপুর গ্রামের কাদের মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৩০), ছিদ্দিক মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫), চানপুর চা-বাগানের বীর সিংহের ছেলে নীল মোহন (৭২), জুমেশের ছেলে সুজন (২১), বীম তাঁতীর ছেলে চন্দন (৭২) ও বালিয়াড়ি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া (২০)। স্থানীয়রা আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাঃ প্রিতম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com