শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ইউনিয়ন চেয়ারম্যান রঙ্গলাল ও কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪৬৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ ও তার সহোদর সীমান্তবর্তী দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশকে জেল হাজাতে পাঠিয়েছে আদালত। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিমের আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক ওই দুই আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলটি দায়ের করেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের একজন নারী। আদালত সূত্রে ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশের সাথে মামলার বাদী ওই নারীর প্রেমের সম্পর্ক থাকাকালীন গোপন ক্যামেরায় ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এই ঘটনার পর ২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। পরে মামলাটি তদন্ত করে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে দুই সহোদরের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে ডিবি। পরবর্তীতে উচ্চ আদলত থেকে জামিন নেন মামলার দুই আসামি। জামিনের মেয়াদান্তে সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মো. মাসুম আলম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় দুই ভাইকে আদালত কর্তৃক জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com