শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাতৃমঙ্গল শিশুকেন্দ্রে চিকিৎসকের বাসায় দুঃসাহসিক চুরি ॥ আতংকে এলাকাবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাহ সড়কের মাতৃমঙ্গল শিশুকেন্দ্রে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার রাতে যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, মাতৃমঙ্গলের সরকারি কোয়ার্টারের ডা. আকলিমা তাহেরী কলির বাসায় ভেন্টিলেটার ভেঙে চোর প্রবেশ করে। চোরের দল ঘরে থাকা সরকারি ট্যাব চার্জ থেকে খুলে নিয়ে যাওয়ার সময় চোরের হাত থেকে চার্জারটি পরে যায়। শব্দ শুনে ডাঃ আকলিমা তাহেরী কলি ও তার ছেলে ঘুম থেকে উঠে দাড়ালে চোর বটি দা দিয়ে তাদের আক্রমণের চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে চোর রুম থেকে বেড়িয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দৌড়ে ছাদের উপর দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন এসে দরজা খুলে দেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চোরের সিন্ডিকেট রয়েছে। প্রায়ই তারা কোনো না কোনো বাসার মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com