সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সদর হাসপাতালে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গত ১১ জানুয়ারী বুধবার দুপুর ১২টায় জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম করোনা ভ্যাকসিন নিতে আসা সাধারণ রোগী ও ওয়ার্ডে ভর্তি থাকা এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থি ছিলেন সদ্য বিদায়ী হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ একে এম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল ইসলাম সরকার, আর এম ও ডাঃ মমিন উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সহকারী প্রকোশলী শিপন কুমার দাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা পরিষদ হিসাব রক্ষক রঞ্জন দেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, হঠাৎ করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। তিনি বলেন, জেলা পরিষদ সব সময় মানুষের কাজে নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ইতিপূর্বে আমরা সকল উপজেলায় অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার সহ করোনার সময় আমরা বিনামূল্যে বিতরণ করেছি এবং তা ভবিষ্যৎেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com