শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

পাঁচ পীরের ওরসে দুর্বৃত্তদের হামলায় যুবক খুন ॥ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫৩৪ বা পড়া হয়েছে

ইখতিয়ার লোদী সানি ॥ হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া গ্রামে পাঁচ পীরের মাজারের ওরসে এক দল দুর্বৃত্তের হামলায় আফজাল চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা- কয়েকটি বাড়ীতে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় গুরুতর আহত উজ্জল চৌধুরী, রিপন চৌধুরী, সজল চৌধুরী, বেলাল চৌধুরী ও তিতু মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে আশংকাজনক অবস্থায় উজ্জল, তিতু মিয়া ও রিপন চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ৯ জানুয়ারী পাচ পীরের মাজারে বাৎসরিক ওরস ছিল। এ উপলক্ষ্যে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভক্ত মেলা প্রাঙ্গণে জড়ো হয়। হঠাৎ রাত প্রায় সাড়ে ১২ টার দিকে ফান্দ্রাইল গ্রামের তাউস, গাউস, লিমন, ইলিয়াছ, জীবন, জয়সহ ৩০/৪০জন লোক দেশী অস্ত্র-স্বস্ত্র নিয়ে মেলায় হামলা চালায়। এতের ধারালো অস্ত্রের আঘাতে উল্লেখিতরা আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়া আসেন।
এদিকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান ফান্দ্রাইল গ্রামের জামাল মিয়া চৌধুরীর পুত্র আফজাল চৌধুরী। নিহত বিআরটিসি বাস চালক আফজাল চৌধুরী মেলা কমিটির সদস্য ছিলেন। তিনি সন্ধ্যার দিকে ঘোষণা দেন, মেলাতে কেউ যদি অসামাজিক কার্যকালাপের সাথে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে সঙ্গীয় লোকজন নিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com