শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় আসামীদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর উপর হামলার ঘটনায় আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত। রবিবার সকালে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত এই ওয়ারেন্ট ইস্যুর আদেন প্রদান করেন। গত ১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার প্রতিবেশী লন্ডন প্রবাসী আবিদ আলী ও তার লোকজন। এতে গুরুতর আহত হলে নুরুল ইসলাম চৌধুরীকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও পরে ঢাাক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নুরুল ইসলাম চৌধুরী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত জখমী এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর মেডিক্যাল সার্টিফিকেট তলব করেন। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে মেডিক্যাল সার্টিফিকেট প্রেরণ করলে রবিবার বিজ্ঞ আদালতে শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আদেশ প্রদান করেন। এডভোকেট নুরুল ইসলাম তার প্রতিবেশী লন্ডন প্রবাসী আবিদ আলীকে ইমারত আইন মেনে বাড়ি নির্মাণের জন্য বলায় তার উপর এই হামলার ঘটনা ঘটে। উক্ত আবিদ আলী পৌরসভা থেকে অনুমোদন না নিয়েই মোহনপুর এলাকায় ৫তলা ভবন নির্মাণ করে বলে অভিযোগ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com