সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচঙ্গে আওয়ামীলীগের ১৪ প্রার্থীর তালিকা প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬৩১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভা শেষে আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ হয়। বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে মোঃ আরফান মিয়া, ৫নং দৌলতপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ৬নং কাগাপাশা ইউনিয়নে মোঃ আব্দুল মজিদ, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে মোঃ ফরিদ আহমেদ, ৮নং খাড়াউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন, ৯নং পুকড়া ইউনিয়নে মোঃ নানু মিয়া, ১০নং সুবিদপুর ইউনিয়নে জয় কুমার দাস, ১১নং মক্রমপুর ইউনিয়নে মোঃ আহাদ মিয়া, ১২নং সুজাতপুর ইউনিয়নে মোঃ আব্দুল কদ্দুছ, ১৩নং মন্দরী ইউনিয়নে শেখ সামছুল হক, ১৪নং মুরাদপুর ইউনিয়নে শেখ মিজানুর রহমান, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে মোঃ ফজলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com