সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

অপশক্তি ওৎ পেতে বসে আছে-এমপি আব্দুস শহীদ

  • আপডেট টাইম রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৭৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন আয়োজিত “সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের পেট্টোল পাম্প চত্বরে সকল ধর্ম – বনের মানুষের উপস্থিতিতে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। এ সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিদগ্ধ আলোচকবৃন্দ দেশের স্থিতিশীলতা ও সকল মানুষের মধ্যে সদ্ভাব ও সামাজিক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব ধর্মের আলোকে আলোচনা করেন। বিশেষ করে অমুসলিমদের প্রতি একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব ও কর্তব্য কোরআন ও হাদীসে বর্ণিত পন্থায় আলোচনা করেন এবং শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রবাহমান ধারাকে আরো শক্তিশালী করে ভাতৃত্ববোধের আলোকে সবার সমান অধিকার নিয়ে জীবনযাপনের কথা ব্যক্ত করেন বক্তারা। এ সময় বক্তারা, সাম্প্রতিকসময়ে দেশের কয়েক জায়গায় দুষ্কৃতীকারীদের দ্বারা ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনায়, সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এবং এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান গ্রহণের কারনে দুষ্কৃতকারীরা পুরোপুরিভাবে সফল হতে পারেনি। এ সময় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করে প্রকৃতভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মো.আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গলে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ও দুষ্কৃতীকারীদের কোনও উসকানিতে পা না দিয়ে সম্প্রীতি বজায় রাখায় শ্রীমঙ্গলের সমস্ত জনগনের প্রতি ও সকল ধর্মীয় নেতাদের প্রশংসা করেন। তিনি সকল জনগনকে অভয় প্রদান ও ঐক্যবদ্ধ থাকার আহবান করে আরো বলেন, অপশক্তিরা ওৎ পেতে আছে, তবে যদি কেউ শ্রীমঙ্গলে দাঙ্গা -হামলার সাথে জড়িত হয়, তাহলে পার পাবেও না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও সামাজিক ফ্যাসাদ রটনাকারী স্ট্যাটাসকারীকে কোন পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন এবং অকারনে কাউকে হেনস্থা না করার আইজিপির নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন।
এ সময় শ্রীমঙ্গল সার্কেল এএসপি শহীদুল হক মুন্সী বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সবাই যার যার ধর্ম স্বাধীন ও নির্বিঘেœ পালন করবে। আমরা নিশ্চিত করে বলতে চাই, এ ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের নজরদারি সব জায়গায় রয়েছে, সাইবার পেট্টোল টিম সবসময় কাজ করছে। পুলিশ অপরাধীকে ছাড় দিবে না। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সভায় এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়ে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত শহরের স্টেশন রোডে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, শেখবাড়ি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উৎপযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই, বৌদ্ধ ধর্মীয় নেতা ইপা বডুুয়া, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো, শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল-সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com