সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ আজ

  • আপডেট টাইম শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে ২৬ জন প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তারা নৌকা প্রতীক পেতে দৌড়ঝাপ শুরু করেছেন কেন্দ্রে। এসব ইউনিয়নে বিএনপি বা অন্য কোন দলীয় প্রার্থী মাঠে নেই। তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মধ্যে বিদ্রোহী ও ভিন্ন দল থেকে অনুপ্রবেশকারীও রয়েছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝেও। আজ শনিবার নৌকা প্রতীক প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হবে। চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করবে বাছাই কমিটি। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ২৬ জন নৌকা প্রতীক প্রত্যাশীর নাম মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। এর মধ্যে এক নম্বর সদর ইউনিয়নে ৩ জন, দুই নম্বর বদলপুরে ৭ জন, তিন নম্বর জলসুখায় ৭ জন, চার নম্বর কাকাইলছেও ৫ জন ও পাঁচ নম্বর শিবপাশা ইউনিয়নে ৪ প্রার্থী রয়েছেন। প্রতিটি ইউনিয়নের দলীয় বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। প্রার্থীরা দলের কোন কোন পদে দায়িত্ব পালন করেছেন, অন্য কোন দল থেকে এসেছেন কি-না অথবা অতীতে বিদ্রোহী ছিলেন কি-না এসবের বিবরণী যুক্ত করা হয়েছে তালিকায়। এসব বিবেচনা করে প্রতি ইউনিয়নে একজনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিসবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সদর ইউনিয়নে তালিকায় প্রথমে থাকা মো. আব্দুল আউয়াল গত নির্বাচনে বিদ্রোহী, তিন নম্বর জলসুখা ইউনিয়নে রোকসানা আক্তার ২০১৪ সনে বিএনপির হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আরেক মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান মিয়াও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। শিবপাশা ইউনিয়নে মো. তফছির মিয়া বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ ইউনিয়নে মো. আলী আমজাদ তালুকদার গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। তবে যে দুইজন বিএনপি থেকে এসেছেন তারা দীর্ঘদিন পূর্বেই আওয়ামী লীগের যোগদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com