সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃৃষক লীগের সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুল ইসলাম এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওঃ আব্দুল কাদির, গীতা পাঠ করেন শিশু চন্দ্র গোপ। সভায় প্রধান অতিথি সহ বক্তাগন শোককে শক্তিতে রুপ দিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করার আহবান জানান এবং বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আজনু, আব্দুল মতিন মাষ্টার, অ্যাডভোকেট আলী নোয়াজ, ভেলুমিয়া সুমন আহমেদ, সোহাগ তালুকদার, সবুজ মেম্বার।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com