বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বি অনিল চন্দ্র রায়ের পরলোক গমন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বাসিন্দা নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরুব্বি, শালিস বিচারক ও সাবেক মেম্বার শ্রী অনিল চন্দ্র রায় পরলোক গমন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইহলোগ ত্যাগ করে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাত ১১ টায় তার নিজ বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। অনিল চন্দ্র রায় নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দু রায়ের বাবা। তার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মতো এক নজর দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অসংখ্য মানুষ ভীড় জমান। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে যান নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, শহরের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সদর ইউনিয়নের চেয়ারম্যান জায়েদুল আলম চৌধুরী সাজু, বিএনপি নেতা সফিক মিয়া, আব্দুল মোহিত চৌধুরী, ব্যবসায়ী গৌতম কুমার রায়, গোপিকা পাল, বাবুল চন্দ্র দেবসহ অসংখ্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com