বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ছিচকে চোরের উপদ্রব মারাত্মক বৃদ্ধি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ছিচকে চোরের উপদ্রব মারাত্মক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই গভীর রাতে শহরের কোনো না কোনো এলাকায় ছিচকে চোরের দল হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। করোনা মহামারীর কারণে পুলিশের টহল না থাকায় এসব অপরাধ হচ্ছে। তাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। গত রবিবার দিবাগত গভীর রাতে শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় বেশ কয়েকটি বাসার জানালা, দরজা ও গ্রিল কেটে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এর মাঝে রয়েছে মোঃ খসরু মিয়ার বাসা থেকে একটি দামি মোবাইল ফোন, এছাড়া আশপাশের বাসা থেকে কাপড়-ছোপড় ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। ওই এলাকার লোকজন আতংক দেখা দিয়েছে। তারা জানান, বহুলা গ্রামের কুখ্যাত চোর রনি ও সাজিদ মিয়া এসব করছে বলে ধারনা। কারণ তারা জেলে থাকলে ওই এলাকায় চুরি হয় না। কিন্তু তারা বের হলেই চুরি, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড বেড়ে যায়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মাদক মামলা রয়েছে। সদর থানা পুলিশ জানায়, চুরি, ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশ সার্বক্ষনিক অভিযান চালাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com