সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা

  • আপডেট টাইম সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ এর হবিগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে রোববার (১ আগস্ট) মাগরিব বাদ এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের জেলার সহ-সভাপতি ইমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রনেতা মুক্তাদির কৃষাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এড. তাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ফরিদ মিয়া তালুকদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হবিগঞ্জ জেলার সহ-সভাপতি ডাঃ কালিপদ আচার্য্য, আব্দুর রউফ, সায়েদ মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান তাহের, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী, ডাঃ সাইফুর রহমান, প্রচার সম্পাদক শংকর শীল, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, কৃষি সম্পাদক ফুল মিয়া তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লনীপদ মোদক, ললিত মোদক, আবুল খায়ের প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com