শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

স্বাগতিক কালিয়ারভাঙ্গাকে হারিয়ে সমরগাঁও চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা মাঠে আয়োজিত সোনার নৌকা সোনার বৈঠা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলে গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক কালিয়ারভাঙ্গা শাহজালাল ফুটবল ক্লাব বনাম নবীগঞ্জের সমরগাঁও ইউনাইটেড ক্লাবের খেলটি অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের কোন দলই গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে কালিয়ারভাঙ্গা শাহজালাল ক্লবাকে পরাজতি করে সমরগাঁও ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় উভয় দলই নৈপুণ্য দেখিয়েছে। অনেক দুর দুরান্ত থেকেও অসংখ্য দর্শক খেলা দেখতে আসেন। ৮থেকে ৯ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। মাঠের চারপাশে তিল ধারণের ঠাই ছিলনা। খারাপ আবহাওয়ার মধ্যে খেলা শুরুর কয়েকঘন্টা আগে থেকেই দর্শকরা মাঠে অবস্থান নেন। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে সোনার নৌকা সোনার বৈঠা পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। রানার্স আপ দল কালিয়ারভাঙ্গা শাহজালাল ক্লাবকে ২য় পুরষ্কার একটি রঙিন টেলিভিশন প্রদান করা হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সমরগাঁও ইউনাইটেড ক্লাবের গোলকিপার হিরু।
এদিকে মাঠের উন্নয়নের উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ১লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com