বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নোয়াগাঁওয়ে তান্ডব ॥ নবীগঞ্জের মুকুলসহ পুনরায় ৯ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার মূলহোতা গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলসহ ৯ আসামীর জামিন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন না নামঞ্জুর করেন। জানা যায়, গত (৩০ মে) সাতাইহাল ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ১৩টি ঘর-বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় (১ জুন) নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে সাতাইহাল গ্রামের নুর উদ্দিন, গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মূলহোতা ইমদাদুর রহমান মুকুল আত্মগোপনে চলে যান। পরে হবিগঞ্জ থেকে অন্য জেলায় পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুর রহমান মুকুলকে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় থেকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় মুকুলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। গত (৬ জুন) মুকুলসহ ৯ আসামীর জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন আদালত। গত সোমবার (৭ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা তদন্তের স্বার্থে মামলার ২য় আসামী ইমদাদুর রহমান মুকুলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। গত বুধবার দীর্ঘ শুনানি শেষে পত্র-পত্রিকা,ঘটনার ছবি-ভিডিও পর্যালোচনা করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালত আসামী মুকুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১০, ১১ জুন টানা কয়েক ঘন্টা নবীগঞ্জ থানায় ইমদাদুর রহমান মুকুলকে নোয়াগাঁও গ্রামের ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। পরে রিমান্ড শেষে (১২ জুন) ইমদাদুর রহমান মুকুলকে কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পুনরায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর ভার্চুয়াল আদালতে নোয়াগাঁও গ্রামের অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আসামী মুকুলসহ ৯ জনের জামিন আবেদন করা হয়। জামিন শুনানিতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মো. নুরুজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ। দীর্ঘ শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবির বক্তব্যে সন্তুষ্ট হয়ে বক্তব্য পর্যালোচনা করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামী মুকুলসহ ৯ জনের জামিন নামঞ্জুর করেন। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মো. নুরুজ্জামান বলেন, ঘটনার বিস্তারিত বিবরণ আদালতে উপস্থাপন করি । আদালত সন্তুষ্ট হয়ে আসামীদের জামিন নামঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com