সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ওসমানীনগর থানার ইয়াছির আরাফত জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কাজের দক্ষতার ভিত্তিতে সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই এর স্বীকৃতি পেয়েছেন ওসমানীনগর থানার ইয়াছির আরাফাত চৌধুরী।
গতকাল সোমবার (৭ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় অন্যান্যদের সাথে তাকে এই স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়। এ সময় তিনি সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
ইয়াছির আরাফাত সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল চৌধুরীর বাড়ির বাসিন্দা। ২০০৩ সালে তিনি পুলিশের চাকুরিতে যোগদান করেন। ২০১৮ সাল থেকে তিনি ওসমানীনগর থানায় কর্মরত আছেন।
এ এসই ইয়াছির আরাফাত বলেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি যা আমার কাজের স্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবেন। কাজের এই স্বীকৃতি প্রদানের জন্য পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com