মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বিকাশ নগদসহ মোবাইল আর্থিক সেবায় করপোরেট কর বাড়ল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৫৭৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দেশে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কর বাড়িয়ে এই খাত থেকে আরও বেশি রাজস্ব সংগ্রহ করতে চান অর্থমন্ত্রী। ফলে এই খাতের প্রতিষ্ঠানগুলোকে আগের চেয়ে বেশি কর দিতে হবে। অর্থমন্ত্রী বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। আর তালিকাভুক্ত না হলে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার কথা বলেছেন। বাংলাদেশে ২০১১ সালে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) তথা মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক। পরবর্তীতে এটির নাম বদলে রাখা হয় রকেট। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ এই সেবায় আসে। এরই মধ্যে আরও অনেক ব্যাংক সেবাটি চালু করেছে, তবে সেভাবে সুবিধা করতে পারেনি। অবশ্য ডাক বিভাগের সেবা নগদ ভালো সাড়া ফেলেছে। সম্প্রতি ইউসিবিএল এই সেবা দিতে আলাদা কোম্পানি খুলে। তাদের সেবার নাম ‘উপায়’। সব মিলিয়ে দেশে বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান এমএফএস দিচ্ছে। এর মধ্যে কোনো ব্যাংক আলাদা কোম্পানি খুলে, আবার কোনো ব্যাংক একটি আলাদা পণ্য হিসেবে সেবাটি দিচ্ছে। নগদ বাদে বাকি ১৫টি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের শেষে এই সেবার মোট গ্রাহক ছিল ১০ কোটি ২৭ লাখ ৯৬ হাজার। তবে সক্রিয় গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com