শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে মুক্তিযোদ্ধা শফিকুর রহমান আরজুকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৯৯ বা পড়া হয়েছে
sdr

স্টাফ রির্পোটার ॥ মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিকের পিতা মুক্তিযোদ্ধা শফিকুর রহমান আরজু (৬৮) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার আছর নামাযবাদ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা ঈদগাঁ মাঠে জানাযার নামায অনুষ্টিত হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকুস দল গার্ড অব অনার প্রদান করেন। এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা পুলিশের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com