শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটের তরফদার মার্কেটে ভয়াবহ আগুন ॥ ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৫০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে ওয়েলডিংয়ের ফুলকির আগুন থেকে একটি তুলার কারখানায় ঘটা অগ্নিকান্ডে আনুমানিক ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে চুনারুঘাট পৌরসভাস্থ নতুন বাজার এলাকায় নজরুল ইসলাম তরফদার মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি কক্ষ চুনারুঘাট জনতা বেডিংয়ের মালিক মোঃ মশ্বব উল্লা গুদাম ও অফিস হিসেবে ভাড়া নেন। সেখানে তিনি নতুন-পুরাতন তুলা মজুদ করে রাখেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের মেশিন দ্বারা ঘরের বারান্দায় টিন লাগানোর সময় আগুনের ফুলকি তুলার কারখানায় গিয়ে পড়াতে ক্রমান্বয়ে আগুন ধরে যায়। দ্রুত আগুনের গতি বৃদ্ধি পায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে সমস্ত গুদামই পুড়ে ছাই হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, মার্কেট কর্তৃপক্ষের বলেছেন, আগুনে প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর সঠিকভাবে বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com