সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গ উপজেলায় উন্নয়ন মেলায় সাজসজ্জা ক্যাটাগরীতে ১ম হয়েছে উপজেলা এলজিইডির কার্যালয়

  • আপডেট টাইম সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৭৩০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী উন্নয়ন মেলার সফল সমাপ্তি হয়েছে। মেলায় ২টি ক্যাটাগরীতে ৬টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিপূল ভূষন রায়, জনাব আলী সরকারী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাশ প্রমুখ। মেলায় সাজসজ্জা ক্যাটাগরীতে ১ম স্থান অর্জন করেছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি বানিয়াচং, ২য় হয়েছে কৃষি অফিস বানিয়াচং এবং ৩য় স্থান অর্জন করেছে তথ্য আপার কার্যালয়। সেবা ক্যাটাগরিতে ১ম হয়েছে উপজেলা ভূমি অফিস, ২য় স্থান অর্জন করেছেন পল্লী বিদ্যুত সমিতি বানিয়াচং এবং ৩য় স্থান অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ বানিয়াচং। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট হওয়ার সনদ গ্রহন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com