সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন ৯হাজার ৯শত ৮৫জন। ২০১৯সালে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রমে নিবন্ধিত ভোটারদের হাতে তথ্য সম্বলিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র গুলো তুলে দেওয়া হবে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৯ই মার্চ থেকে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণের এই কার্যক্রম চলবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত। এ সময়ে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯হাজার ৯শত ৮৫জনকে তুলে দেওয়া হবে স্মার্ট পরিচয়পত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১নং লাখাই ইউনিয়নে ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত, ২নং মুড়াকরি ইউনিয়নে ১০ থেকে ১১ মার্চ ৩নং মুড়িয়াউক ইউনিয়ন ১৫ মার্চ থেকে ১৮ মার্চ, ৪নং বামৈ ইউনিয়নে ২২ থেকে ২৩ মার্চ, ৫নং কারাব ইউনিয়নে ২৪ থেকে ২৮ মার্চ এবং ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদে ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন জানান, প্রাপ্ত স্মার্টপরিচয় পত্রে যে কোন ত্রুটি দেখা দিলে তা সংশোধনের জন্য সরাসরি উপজেলা নির্বাচন অফিসে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com