সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুর ও নবীগঞ্জ থানায় নতুন ২ অফিসার ইনচার্জ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও নবীগঞ্জ থানায় দুই অফিসার ইনচার্জ নিয়োগ দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ইন্সপেক্টর মোঃ ডালিম আহমেদকে এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ আব্দুর রাজ্জাককে। গতকাল বুধবার দুপুরে এক লিখিত আদেশে তাদেরকে এ দায়িত্ব প্রদান করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। আজ বৃহস্পতিবার উভয়ই তাদের দায়িত্ব গ্রহন করবেন বলে জানা গেছে। জানা যায়, নবীগঞ্জ থানার নবাগত ওসি ডালিম আহমেদ ইতোপূর্বে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ও ওসি অপারেশন এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এদিকে নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোঃ আজিজুর রহমানকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। ওসি ডালিম আহমেদ এর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। অপরদিকে মাধবপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ২০০৫ সালে চাকুরিতে যোগদান করে ময়মনসিংহ জেলায় চাকুরী করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা ও বাড্ডা থানায় সফলতার সাথে পুলিশ পরিদর্শক (ওসি তদন্তর) দায়িত্ব পালন করেন। গত ১০ ফেব্রুয়ারী বদলী সূত্রে তিনি হবিগঞ্জ জেলায় যোগদান করেন। তিনি জামালপুর জেলার সদর উপজেলার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি এক পুত্র সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com