বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের উপর মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পৃথক পৃথক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। পৌর যুবদলের আহবায়ক পদপ্রার্থী মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মনির আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদপ্রার্থী জয়নাল আবেদীন, জেলা যুবদলের সদস্য আল আমীন আহমেদ, উপজেলা যুবদল নেতা মহসিন আহমেদ, দুলাল মিয়া, রায়হান বারী, রেদুয়ান চৌধুরী শহীদ, জাকির আহমেদ, পৌর যুবদল নেতা ফুল মিয়া, সোহাদ আহমেদ, রাজ্জাক মিয়া, লিপন আহমেদ, বুলবুল আহমেদ, সেলিম মিয়া, স্বপন রবি দাশ প্রমুখ। সভায় বক্তারা বক্তব্যকালে বলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের উপর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com