সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচং ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ শাহজাহান মিয়ার নির্বাচনী প্রচার সভায় অকুন্ঠ সমর্থন এলাকাবাসীর

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সমর্থনে শত-শত মানুষের উপস্থিতিতে সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ১৬ জানুয়ারী রাত ৮টায় ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্বগড়-কাজীমহল্লা-চতুরঙ্গরায়ের পাড়া গ্রামবাসীর সমর্থনে সভা অনুষ্টিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া। সর্দার নূরুল আমীন মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাইম হাসান পুলকের পরিচালনায় বক্তব্য রাখেন বাগ-দিঘীরপাড়-পূর্বগড় সাত মহল্লার ছান্দ সর্দার আব্দুর রহিম মিয়া, এডঃ ফরহাদ এলাহী সেতু, ইতালী প্রবাসী হিরন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসশাফ চৌধুরী বাবু, সাবেক মেম্বার চান মিয়া, বাচ্চু মিয়া, সাংবাদিক আকিকুর রহমান রুমন, আওয়ামীলীগ নেতা গোলাম রহমান, আওয়ামীলীগ নেতা আলী আমজাদ মিয়া, মুলতান মিয়া, বাচ্চু মিয়া, তাহির মিয়া, অরবিন্দ গোপ, শাহেদ আলী, আবু ছালেক মিয়া, মোস্তাফা মিয়া, সাবেক মেম্বার আব্দুল মালিক, সেতু ঘোষ, সুলতান মিয়া, আউয়াল মিয়া। সভায় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন ইউনিয়ন হলো ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন। এই ইউনিয়নের কাংখত উন্নয়ন করতে হলে সঠিক প্রার্থী নির্বাচিত করতে হবে। তবেই কাংখিত উন্নয়ন করা সম্ভব হবে। আমাকে আপনারা যেভাবে ভালবাসা দিয়ে সমর্থন জানিয়েছেন তার জন্য আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাদের এই ভালবাসা ও সমর্থন থাকলে ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যাবো বলে বিশ^াস করি। আর আপনাদের ভালবাসা ও সমর্থন নিয়েই আমি ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নকে একটি মডেল ও তিলোত্তমা ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো। এলাকাবাসী তাদের বক্তব্যে একবাক্যে শাহজাহান মিয়াকে সৎ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে বর্ননা করে বলেন, আমরা এরকম সবল একজন প্রার্থী পেয়ে আনন্দিত। আমরা জানেমালে শাহজাহান মিয়ার জন্য কাজ করবো এবং ভোট দিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com