সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মোতাচ্ছিরুল ইসলাম এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফীস্থ রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে শীতের কাপড় (জ্যাকেট) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে এ শীতের কাপড় (জ্যাকেট) বিতরণ করা হয়। রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা চৌধুরীর সভাপতিত্বে ও উত্তরণ সমাজ কল্যান সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতের কাপড় (জ্যাকেট) বিতরণে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা ফয়সল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর উদ্দিন আহমেদ এমদাদ, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শিক্ষিকা সাধনা চৌধুরী, মাহবুবা বেগম, সুমন রায়, রিপন আহমেদ, মিজু আহমেদ রতন, মিজানুর রহমান প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ‘আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই অসচ্ছল মেবাধী ছাত্র-ছাত্রীদের প্রধান্য দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় রামচরণ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে জ্যাকেট বিতরণ করেছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com