সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করতে চায় জেলা যুবলীগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের বিজয় নিশ্চিত করতে চায় হবিগঞ্জ জেলা যুবলীগ। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার পক্ষে তাঁরা কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গত বুধবার সহশ্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পৌরসভায় গণসংযোগ করেন তাঁরা। গণসংযোগে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউল কবির রকি ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন যজ্ঞ চলছে; এই ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নেই। গণসংযোগকালে নবীগঞ্জ পৌরসভায় উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com