সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচংয়ে দরিদ্র মৎস্যজীবিদের মাঝে হিমলিপের চেক বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪৯২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিমলিপ) এর আওতায় ‘ক্ষতিপূরণমুলক বিকল্প জীবিকা নির্বাহ কার্যক্রম’ মাধ্যমে বিল ব্যবহারকারী দরিদ্র মৎস্যজীবিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম। হিমলিপ জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারী সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী হবিগঞ্জ এর মোঃ আব্দুল বাছির, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য বিইউজির সকল সদস্যকে ১০ হাজার টাকা করে ১শ ৭৬ জনের মধ্যে ১৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com