সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে এক কিশোর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নওগাঁ গ্রামে রাজন মিয়া (১৫) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। তবে হাসপাতালে নাম ঠিকানা ভুল লিখায় লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। অবশেষে দুইদিন মর্গে লাশ থাকার পর ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। সে ওই গ্রামের সালেক মিয়ার পুত্র। জানা যায়, গতকাল বুধবার দুপুরে রাজন পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ওইদিন সন্ধ্যায় সদর হাসপাতালে আনার পথে রাজনের মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রাজনের বাড়ি নওগাঁর পরিবর্তে বাহুবল ও পিতা সালেক মিয়ার পরিবর্তে ইউসুফ মিয়া লিখায় লাশ নিয়ে জটিলতা দেখা দেয়। তবে রোগীর সাথে আসা লোকদের অভিযোগ, ওয়ার্ড বয় ও ঝারুদারদের দিয়ে হাসপাতালের খাতায় নাম লেখার কারণে প্রায়ই এরকম সমস্যা দেখা দেয়। অবশেষে দিনভর বিষয়টি নিয়ে দুর্ভোগে পড়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাধান হয়। গতকাল বৃহস্পতিবার সুরতহাল তৈরি করে বিকালে লাশ মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com