বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

আদালতপাড়া থেকে ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় চুরি, ছিনতাই, প্রতারণাসহ অপরাধের একটি চক্র গড়ে উঠেছে। যাদের কাছ পরিচিত-অপরিচিত কেউ বাদ যাচ্ছে না। কোর্টে আসা লোকজনকে কৌশলে তাদের ফাঁদে আটকে টাকা, পয়সা ও মোবাইল হাতিয়ে নিচ্ছে। তাদের হাত থেকে বাদ যাচ্ছে না আইনজীবি, কোর্ট স্টাফসহ পুলিশরাও। পুরুষের পাশাপাশি বেশ কয়েকজন নারীর নেতৃত্বেও ইদানিং সময়ে একটি অপরাধী চক্র গড়ে উঠেছে। যাদের টার্গেট হচ্ছে কোর্টে আসা নারীরা। সরেজমিনে দেখা যায়, পুরুষ অপরাধীরা নারীদের কাছ থেকে কিছু ছিনিয়ে বা প্রতারণা করে নিতে না পেরে ওই কাজে বেশ কয়েকজন নারীকে ব্যবহার করছে। যারা আদালত ভবনে আসা লোকজনের ভিড়ের মধ্যে উৎপেতে থাকে এবং সুযোগ বুঝে মহিলাদের কাছ থেকেও জিনিসপত্র হাতিয়ে নেয়। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জজ কোর্টের ২য় তলার দরজার সামনের ভিড় থেকে জনৈক নারীর মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়ার সময় সরলা বেগম (৩০) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com