বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারঘাটে গাছ চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মাথায় কুপিয়ে আহত

  • আপডেট টাইম বুধবার, ৪ জুন, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাটে বাগানের ছায়াবৃক্ষ চুরিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ গাছ চোরদের রড ও দায়ের আঘাতে পাহারাদার রক্তাক্ত জখম হয়। চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের পাহারাদার মোঃ শুকুর আলীকে আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার ষাড়েরকোণা গ্রামের শুকুর আলীর ভাই সুরুজ আলী জানান, বহুদিন যাবৎ গাছ চোর বিদেশ কর্মকার (২৫), মিঠুন উরাং (২৫), বীরেন কালিন্দি (৩০), সুমন উরাং (২৭), নিতাই ভৌমিক (৩০), রামেশ্বর বাইরিসহ ১০/১২ জনের সংঘবদ্ধ দল উক্ত চা বাগানের অফিসের সামনে সুরুজ আলীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র মাথায় আঘাত করে। এ ব্যাপারে তার বড়ভাই সুরুজ আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com