সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লাখাই উপজেলায় প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুল কাদের, সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক সাধারণ সম্পাদক নিতেশ দেব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন সহ উপজেলা স্কুল কলেজের শিক্ষক ও সরকারি কর্মকর্তা বৃন্দ। এ সময় সরকারি -বেসরকারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা টাঙানোর ওপর জোর দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com