বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের বৃন্দাবন চা বাগানে ছাটাই কার্যক্রম শুরু

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ চা-বাগানগুলোতে এখন প্রুনিং (ছাটাই কার্যক্রম) শুরু হয়েছে। গাছের সুরার জন্য পর্যায়ক্রমে দু’তিন বছর পরপর এ কার্যক্রম চালানো হয়। তবে কেউ কেউ এটাকে কলম করা বলে। এতে করে সব চা-বাগানগুলোই সময়ের ব্যবধানে হয়ে উঠবে রু। থাকবে না সবুজের পাত্তা। চা গাছগুলো উপরের পাতা ও ডালগুলো কেটে ফেলা হবে। এতে সবুজহীন হয়ে গাছগুলো হবে ধূসর। প্রতিটি চা গাছ হরিণের শিংয়ের মতো খাঁড়া খাঁড়া ডালে পরিণত হবে। টিলার পর টিলা চা গাছগুলো ন্যাড়া ভঙ্গিমায় ওভাবেই ঠাঁয় দাঁড়িয়ে থাকবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে দোয়া মাহফিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খাঁন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগানের সহ-ব্যবস্থাপক উজ্জল সিনহা, সাজ্জাদুর রহমান, আব্দুস শহিদ, প্রভাষক মোঃ আলাউদ্দিন, হেড টিলা কার্ক বিজন ভট্টাচার্য্য, স্টোর কার্ক সালেহ আহমেদ সাগর, ইমাম আবুল হোসেন ও শামিম আহমেদ প্রমুখ।
উদ্বোধন শেষে তিনি বলেন, প্রতি বছর এই সময়কালেই শুরু হয় চা গাছের প্রুনিং কার্যক্রম। এতে করে চা-গাছের পছন্দসই আকৃতির জন্ম হয়। এর উদ্দেশ্য চা-গাছের দৈহিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com