সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মিলাদ মিয়াকে (২০) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় হরিপুর এলাকার একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত মিলাদ পৌর এলাকার রাজাবাদ কান্দি পাড়া এলাকার কমর উদ্দিন মিয়ার পুত্র। জানা যায়, পৌর এলাকার রাজাবাদ কান্দিপাড়া এলাকার মিলাদ মিয়া দীর্ঘদিন আগে উপজেলার ফুটারমাটি গ্রামের বাসিন্দা জনৈকা গার্মেন্টস কর্মীকে আউশকান্দি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় গার্মেন্টসকর্মী হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামাল আহমদ ও এএসআই আবিদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com