বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ দফা দাবীতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় উদীচীর ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উদীচী হবিগঞ্জ জেলা সংসদ স্থানীয় টাউন হলের সামনে মঙ্গলবার বেলা ১১টায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, তেল-গ্যাস-বন্দর-রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম, ন্যাপ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, চারণ সাংস্কৃতিক সংসদের রিপন রায়, সময়ের সত্যের সংবাদের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচীর শিল্পী উপমা চক্রবর্তী, রিপন রায় ও কবিতা আবৃত্তি করেন আবদুল্লাহ আবীর।
বক্তাগণ বলেন- সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যে ৯ দফা দাবী পেশ করা হয়েছে তা বাস্তবায়ন করার লক্ষ্যে সকলে মিলে রাস্তায় নেমে এসে আন্দোলনকে ত্বরান্বিত ও একাতœতা পোষণ করার উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com