বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৬৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের খইখাইড় গ্রামের আলাউদ্দিন নামের এক ব্যাক্তি কুপিয়ে ৫ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকাসহ আসবাবপত্র লুটের ঘটনায় গতকাল ৩ জনকে আসামী করে আদালতে মামলা দাযের করেছেন আহত আলাউদ্দিন মিয়া।
মামলার বিবরনে জানা যায়, ওই গ্রামের মোঃ আমির উদ্দিন বিদেশ যাওয়ার জন্য তার কাছ থেকে ১ লাখ টাকা কর্জ নেয়। পরে পাওনা টাকা চাইলে দেয় দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন।এক পর্যায়ে সে টাকা নেওয়ার কথা অস্বীকার করে। পড়ে আলাউদ্দিন মিয়া গ্রাম্য পঞ্চায়েত শালিস বিচার ডাকেন। কিন্তু শালিস অমান্য করে টাকা না দিয়ে তাকে খুন ও গুম করার হুমকী দেয় আমির হোসেন, আকিল মিয়া ও দুদু মিয়া গংরা। এরই প্রেক্ষিতে গত বুধবার সকালে আলাউদ্দিন মিয়া তার স্ত্রী রহিমা বেগম ও তার মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ঘরের ভিতরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণ নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলা অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com