মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের বাংলাবাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে নারীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে এ প্রতিনিধিকে চল্লিশোর্ধ ওই নারী জানান, তার গ্রামের বাড়ি সাকোয়া গ্রামে। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে তার বোনের বাড়ি দীঘলবাগ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যায় আউশকান্দি বাজারে এসে একটি স্টলে বসে নাস্তা করছিলো। এ সময় এক মহিলা তাকে প্রলোভন দিয়ে রাত ৯ টার দিকে বাংলাবাজার এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে বাংলাবাজারের একটি ভেরাইটিজ স্টোরে প্রবেশ করে ওই মহিলা কৌশলে সটকে পড়ে। এক পর্যায়ে ওই দোকানের মালিক তাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর মহিলা এসে তাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে তার বোনের বাড়ি দীঘলবাগে নিয়ে যায়। সেখানে গিয়ে সেে অসুস্থ হয়ে পড়লে গতকাল শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ওসি আজিজুর রহমান জানান, ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলেই যায়। কিন্তু নাম না পাওয়ায় অভিযুক্তকে সনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com