শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে টিউমার অপারেশন করতে গিয়ে জরায়ু কেটে দেয়া সেই নারীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫ দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন হবিগঞ্জ শহরের ‘সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ টিউমার অপারেশ করতে গিয়ে জরায়ু কেটে দেয়া খদর চাঁন বিবি (৬৫)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেটের ‘মাউন্ট এডোরা হাসপাতালে’র আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত খদর চাঁন বিবির ভাগ্নে মহিবুল ইসলাম শাহীন।
তিনি অভিযোগ করে বলেন, ‘শঙ্কটাপন্ন রোগী তিনদিন সিলেট হাসপাতালে ভর্তি থাকলেও একদিনও খবর নেননি জরায়ু কেটে দেয়া চিকিৎসক ডাঃ আরশেদ আলী। রোগী মারা যাওয়ার পর আমরা ডা. আরশেদ আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তিনি এক রকম গাঁ ঢাকা দিয়ে রয়েছেন।’ তবে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে নিহত খদর চাঁন বিবির পরিবারের সাথে আলোচনায় বসতে চায় বলেও জানান তিনি।
শাহিন বলেন- ‘আমরা চাই ডা. আরশেদ আলী ও সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এজন্য ইতোমধ্যে আমরা প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। যদি হাসপাতাল কর্তৃপক্ষ ডা. আরশেদ আলীসহ দুষিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইনের আশ্রয় নেব।’
এদিকে, শুক্রবার বিকেলে যানাজা শেষে নিহত খদর চাঁন বিবির লাশ তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে ডা. আরশেদ আলী বলেন- ‘ভুল হতেই পারে, তবে দীর্ঘ চিকিৎসা জীবনে অনেক অপারেশন করেছি এমন কোন ঘটনা ঘটেনি। এই রোগীর কিডনিতে আরও আগের থেকেই সমস্যা ছিল যার কারণে এমনটা হয়েছে।’
সকল অভিযোগ অস্বীকার করে তিনি বলেন- ‘সেন্ট্রাল হসপিটাল ও আমার পক্ষ থেকে সার্বক্ষণিক একজন ব্যক্তি রোগীর খোঁজ নিচ্ছেন। এক ঘন্টা পরপরই রোগীর স্বজনদের মোবাইল কলের মাধ্যমে সর্বশেষ অবস্থার খবর নেয়া হচ্ছে। এছাড়া সিলেট চিকিৎসা করাতে যা খরচ হচ্ছে সবটাই আমাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে।’ বিষয়টি সমাধানের জন্য নিহত নারীর পরিবারের সাথে আলোচনায় বসে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com