শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে অসুস্থ এক অসহায় বৃদ্ধাকে নিজ খরচে চিকিৎসা করালেন ইউএনও

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে অসুস্থ এক বৃদ্ধাকে ব্যক্তিগত খরচে চিকিৎসা করালেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। সম্প্রতি বানিয়াচঙ্গে বন্যার পানিতে অনেকের বাড়ী ঘর তলিয়ে যাওয়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওঠেন ওই সকল পরিবারের সদস্যরা। এসব অসহায় মানুষদের খোজ খবর নিতে তাদের কাছে প্রতি নিয়ত ছুটে যান ইউএনও মাসুদ রানা। এসময় তিনি সরকারের পক্ষ থেকে তাদের হাতে তুলেদেন বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী। শুধুমাত্র ত্রান সামগ্রী দিয়েই তিনি থেমে থাকেননি। আশ্রয়হীন পরিবারের সদস্যদের কোন সমস্যা আছে কি না তাও নিজে তদারকি করেন। বানিয়াচং সদরের প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দেখতে পান একজন বয়স্ক ব্যক্তির হাত ভাংগা, তাৎক্ষনিক তিনি তার কাছে গিয়ে দেখতে পান বিনা চিকিৎসায় ওই বৃদ্ধা ভাংগা হাত নিয়েই যন্ত্রনায় কাতরাচ্ছেন, টাকার অভাবে ভাংগা হাতের কোন চিকিৎসা করাতে পারছেন না, তার স্ত্রী হাত ভাংগার এক্সরে রিপোর্ট এনে ইউএনওকে দেখালে, ইউএনও মাসুদ রানা ওই বৃদ্ধির চিকিৎসার বিষয়ে বানিয়াচং এবং হবিগঞ্জ হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলেন, পরবর্তী তিনি নিজে খরচ দিয়ে ওই বৃদ্ধাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান এবং সেখানে তার হাতের চিকিৎসা করানো হয়। বর্তমানে ওই বৃদ্ধার হাতের অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল। এ বিষয়ে ইউএনও মাসুদ রানা বলেন, অসহায় মানুষদের সেবা করতে পারলে শান্তি পাই। এসব অসহায় হত দরিদ্র মানুষদের সেবা করাটাও একটা ইবাদত। তাই যার যার অবস্থান থেকে এসব অসহায় মানুষদের পাশে দাড়াতে সবার প্রতি আহবান জানান ইউএনও মাসুদ রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com